শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় সেন্ট্রাল প্রেস ক্লাবে তরুণ সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৯:৩৫ অপরাহ্ণ
উখিয়ায় সেন্ট্রাল প্রেস ক্লাবে তরুণ সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল,উখিয়া, কক্সবাজার প্রতিনিধি: 

(২৬ জুন)(শুক্রবার) উখিয়ায় সেন্ট্রাল প্রেস ক্লাবে তরুণ সাংবাদিকদের   অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।

সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রেস ক্লাব উখিয়া শাখার  সভাপতি মুসলিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক নুরুল আলম, সহসভাপতি, সিরাজুল কবির বুলবুল, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, সহ  উখিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের ঐক্য, গণমাধ্যমের স্বাধীনতা এবং উখিয়ার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে উপস্থিত সকল সাংবাদিক উখিয়ার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ