শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৯:২৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এর উদ্যোগে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে র‍্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য  ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ ,কর্ম পরিষদ সদস্য  মাওলানা কবিরুল ইসলাম,তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিল নগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, সহ নেতাকর্মী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ