শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি মিয়া

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৫:৫৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি মিয়া

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সদর  ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গনি মিয়া গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

মোঃ আব্দুল গনি মিয়া বলেন, “আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভোগডাঙ্গা ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে উত্তর কুমারপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যুবসমাজকে নিয়ে কাজ করছেন। ভবিষ্যতেও যুবকদের দক্ষ, কর্মমুখী ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।

তার নির্বাচনী অঙ্গীকারসমূহ:

- মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত ভোগডাঙ্গা গড়ে তোলা।

- যুবকদের খেলাধুলা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

- অসহায়, দরিদ্র, বিধবা ও প্রবীণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম জোরদার করা।

- শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ।

- ইউনিয়ন পরিষদের সকল সেবা হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত নিশ্চিত করা।

- প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা।

- রাস্তা-ঘাট, ড্রেনেজ, সেতু ও অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।

- জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।

- নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

- একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও স্মার্ট ভোগডাঙ্গা ইউনিয়ন গড়ে তোলা।

সবশেষে তিনি ভোগডাঙ্গা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে প্রতিশ্রুত প্রতিটি উন্নয়ন বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ