বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

হোস্ট ও রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৯:১৫ অপরাহ্ণ
হোস্ট ও রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের (AAB) কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা শেড (SHED) বাংলাদেশ ও মিয়ানমারে ‘যুব-নেতৃত্বাধীন শান্তি বিনির্মাণ ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্প বাস্তবায়ন করছে। 

এরই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন)কক্সবাজার জেলার- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা (হোস্ট কমিউনিটি) ও রোহিঙ্গা জনগোষ্ঠীর অংশগ্রহণে এক যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা আক্তার। শেডের প্রতিনিধি আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় এবং উদ্বোধন করেন রাহামা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন শেডের পিসবিল্ডিং প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম, ইয়ুথ চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া, রোহিঙ্গা প্রতিনিধি আব্দুর রহমান ও বিবিজান (রোহিঙ্গা ক্যাম্প-২৪), স্থানীয় এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়া টেকনাফ উপজেলার সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার একতার বন্ধন’-এর ২০ জন সক্রিয় সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরে অংশগ্রহণকারীদের প্রত্যেকের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। যুব পিসবিল্ডাররা নিম, আম, জাম, বাদাম, পেয়ারা ও শিশুসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সড়কের বিভিন্ন পাশে ও গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করেন। অতিথিরাও তাদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা চর্চায় উৎসাহ প্রদান এবং স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় করা।দিনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার কার্যালয়ে। 

এতে সভাপতিত্ব করেন আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার দলের সভাপতি মাজিবুল হক।সমাপনী পর্বে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বাংলাদেশ টেলিভিশন ও কক্সবাজার বেতারের খুদে শিল্পী সাগর দে সংগীত পরিবেশন করেন। স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ