শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ববিতে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা ; পুরস্কার বিতরণীতে আসছেন প্রতিমন্ত্রী নূর

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৯:০৯ অপরাহ্ণ
ববিতে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা ; পুরস্কার বিতরণীতে আসছেন প্রতিমন্ত্রী নূর

আবদুল্লাহ আল  শাহিদ খান, ববি প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘কুইজ প্রতিযোগিতা-২০২৬’।  ২৪ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে দুই শিফটে এই মেধার লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণের জন্য খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে; যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নুরুল হক নূর।

শিক্ষার্থীদের মেধা যাচাই ও কলম উপহার

বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। দুই শিফটের এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজেদের মেধা ও জ্ঞান যাচাইয়ের সুযোগ পান। এছাড়াও কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষার প্রতীক হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি করে "কলম" উপহার দেওয়া হয়। সংশ্লিষ্ট সকলে মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুইজের দ্বিতীয় শিফটে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব কবির হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মেধাভিত্তিক কাজ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির ইতিবাচক মনোভাব তৈরি হওয়া জরুরি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, “শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এর থেকেও বড় ও ভালো কাজ করার ইচ্ছে আমাদের রয়েছে।”

অনুষ্ঠানের সঞ্চালক ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. ইমাম হোসেন তাজ বলেন, “শিক্ষা-অধিকার-প্রগতি, ছাত্র অধিকার পরিষদের মূলনীতি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

গতকাল রাত ৯টায় সর্বমোট ৬০ নম্বরের এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই কুইজে বিজয়ী শীর্ষস্থান অধিকারীরা হলেন 

১ম স্থান: মো. রকিবুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, ১২তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫৪।

২য় স্থান: মো. আরিফুল আরেফিন (আইন বিভাগ, ১১তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫১।

৩য় স্থান (যৌথ): সাকিব আল হাসান (রসায়ন বিভাগ, ৯ম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫০।

৩য় স্থান (যৌথ): মাহমুদুর রহমান ঈসান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ১২তম ব্যাচ), প্রাপ্ত নম্বর: ৫০।

আয়োজকদের পক্ষ থেকে পুনরায় স্পষ্ট করা হয়েছে যে, বিজয়ীদের মূল আকর্ষণীয় পুরস্কারগুলো পরবর্তীতে অনুষ্ঠেয় বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের হাত থেকেই প্রদান করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ