বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র)পদে নিয়োগ- ২০২৬: দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন
বরিশাল প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” — এই স্লোগানে অদ্য বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রি.) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে ক্যাডেট এএসআই-(নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সকাল ০৮.০০ ঘটিকা থেকে ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-(নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার (ট্রেনিং), পুলিশ টেলিকম, ঢাকা ও জনাব সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল, জনাব সব্যসাচী মজুমদার, সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল, পটুয়াখালী।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভোলা । এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি ২য় দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।