বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষক সমাজই পারে শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করতে- নড়াইল জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৪:৫৭ অপরাহ্ণ
শিক্ষক সমাজই পারে শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করতে- নড়াইল জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, নড়াইল :

নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা পর্যায়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া এমএ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লাহুড়িয়া সিদ্দিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিম, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, 'শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের আরও বেশি আন্তরিক হতে হবে। একটি সমাজ, একটি দেশকে আলোকিত করার ক্ষেত্রে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষক সমাজই পারে শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করতে। এজন্য শিক্ষা প্রসারে সকলের এগিয়ে আসতে হবে। 

এ সমাবেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ