রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার
ঢাকা জেলা প্রতিনিধি :
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। জসিম উদ্দিন (৪০) ২। মোঃ আক্তার হোসেন (৪৫) ৩। মোঃ আব্দুল আলীম হোসেন রুদ্র (৩৫) ৪। মোঃ রাজিব (৩০) ৫। দিদারুল ইসলাম সুজন (৪০) ৬। রেজাউল হক মীর (৪০) ৭। ইব্রাহিম শেখ (২৫) ৮। মোঃ মানিক (৩৭) ৯। হানিফ (৩৬) ১০। মোঃ জাকির (৫৩) ১১। ফয়সাল মিয়া (৪৬) ১২। সুমন মিজি (৪৭) ১৩। মামুন (২৬) ১৪। মোঃ হাসান (৩১) ১৫। মোঃ হৃদয় (২৪) ১৬। মোঃ রামিম (২৫) ১৭। মোঃ বিল্লাল মোড়ল (৩০) ১৮। মোঃ সোহেল আকন (৩৫) ও ১৯। সজিব পাঠান (২৮)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।