শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল লঞ্চ টার্মিনালে যুক্ত হলো নতুন পন্টুন, আধুনিক হচ্ছে বরিশালের নৌযাত্রা

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ১১:৩৪ পূর্বাহ্ণ
বরিশাল লঞ্চ  টার্মিনালে যুক্ত হলো নতুন পন্টুন, আধুনিক হচ্ছে বরিশালের নৌযাত্রা

বরিশাল প্রতিনিধি, আব্দুল্লাহ জিম:

বরিশাল লঞ্চ টার্মিনালে নতুন একটি পন্টুন সংযোজন করা হয়েছে। এর ফলে একসঙ্গে আরও বেশি লঞ্চ ভিড়তে পারবে এবং যাত্রীদের ওঠানামা অনেক সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রীদের চাপ বৃদ্ধি পেলেও টার্মিনালের সীমিত অবকাঠামোর কারণে লঞ্চ নোঙর, যাত্রী ওঠানামা এবং ঘাট ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হতো। নতুন পন্টুন যুক্ত হওয়ায় সেই সংকট অনেকটাই কমবে বলে মনে করছেন নৌযান সংশ্লিষ্টরা। 

স্থানীয় সূত্র জানায়, নতুন আধুনিক লঞ্চ টার্মিনালকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। নদীর পাড় ঘিরে ওয়াকওয়ে নির্মাণসহ আধুনিক যাত্রীসেবার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন কাজ শেষ হলে বরিশালের নৌযাত্রায় নতুন মাত্রা যোগ হবে। 

যাত্রীদের অনেকে বলেন, ঈদ ও ছুটির সময় লঞ্চ টার্মিনালে অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন পন্টুন চালু হওয়ায় একাধিক লঞ্চ একই সময়ে ভিড়তে পারবে, ফলে যাত্রীদের ভোগান্তি কমবে।

এদিকে, সরকারিভাবে নির্মাণাধীন আধুনিক মাল্টিপারপাস লঞ্চ টার্মিনালের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অবকাঠামো চালু হলে বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগে নতুন গতি আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ