জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কিশোরগঞ্জে সাংবাদিক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ জুন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন ও কর্মপরিকল্পনা সভা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জের পক্ষ থেকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে আলোকপাত করা হয়।আগামী ২৮ জুন দিনব্যাপী টিকাদান কর্মসূচির উল্লেখপূর্বক ভ্রাম্যমান মাইকিং, মসজিদ মাইকিং, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমের ব্যাপারে সাংবাদিকগণকে অবহিত করা হয়।এসময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, ক্যাম্পেইন সফলভাবে সম্পন্নকরণে টিকাদান কেন্দ্রসমূহে সুষ্ঠু ব্যবস্থাপনা ও টিকাদানের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।জেলা প্রশাসক ভিটামিন 'এ' ক্যাপসুল যা কিনা শরীরে তৈরী হয় না, আবশ্যিকভাবে বাইরের উৎস হতে গ্রহণ করতে হয় তার ব্যাপারে গুরুত্বারোপ করেন ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সাংবাদিক বৃন্দদের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন(দায়িত্বপ্রাপ্ত) ডা: মো: নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: দিদারুল ইসলাম, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানান অংশীজন।