বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:২২ অপরাহ্ণ
তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে র প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪ টি বিভাগের ২৭ টি জেলার ২১০ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে।

সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত বর্তমান ৪৭ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে যার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যর সন্তানদের মধ্যে দুই সহস্রাধিক এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/ এ প্লাস পেয়ে উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। 

চলতি বছরও তারই ধারাবাহিকতায় ১২৩ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন জেলা/উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান হবে যার অংশ হিসেবে  বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসএস এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মোঃ কামরুজ্জামান। 

সিএসএস এর তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। সিএসএস তালা শাখার

 ব্রাঞ্চ ম্যানেজার পরিমল বিশ্বাস, কপিলমুনি ব্রাঞ্চের মসিউল ইসলাম ও পাইকগাছা ব্রাঞ্চের  ম্যানেজার বিপ্রজীত সরকারসহ সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকরা এসময়

উপস্থিত ছিলেন। এ সময় এমআরএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, উপবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ