বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তালায় ’মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:২০ অপরাহ্ণ
তালায় ’মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি ও মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন "ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)"-এর আওতায় বুধবার (২৪ জুন) সকালে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আপ্তাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান।

এ সময় স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে পোনা মাছ, মাছের খাদ্য, ফলজ ও সবজির চারা এবং মাছ চাষে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় তালা উপজেলার সুফলভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আমিষের চাহিদা পূরণ এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ