শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আওয়ামীলীগ হতে পদত্যাগ করলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:১৫ অপরাহ্ণ
আওয়ামীলীগ হতে পদত্যাগ করলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার(২৪ জুন)বিকাল ৩টার দিকে কটিয়াদী মডেল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের কথা জানান।

পদত্যাগের বিষয়ে মোঃ মতিউর রহমান (মতি) জানান, সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার জনগণের জন্য কাজ করাই এখন তার মূল লক্ষ্য।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার প্রধান দায়িত্ব। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন জনপ্রতিনিধি হিসেবে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি আচমিতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।” দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ