বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় কোমলপ্রাণ শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:১৩ অপরাহ্ণ
উখিয়ায় কোমলপ্রাণ শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি:

শিক্ষার্থীদের স্কুলগামী করতে ভিন্নধর্মী উদ্যেগ নিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মানবিক সমাজ সেবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হেলাল উদ্দিন। 

(২৪ জুন) সকালে স্কুল চলাকালীন সময় রাজাপালং ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাঙ্গরঘোনার অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের স্কুলগামী করতে রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,  মরহুম বখতিয়ার আহামদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে হেলাল উদ্দিন মেম্বারের নিজ উদ্যেগে নিজ অর্থয়ানে ৪০ জন দরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ,ছাতা সহ বিভিন্ন প্রজাতির বনজ, ফজল গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন। 

এ সময় স্কুল শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উপস্থিত শিক্ষার্থীরা জানান বিনামূল্যে স্কুল ব্যাগ,ছাতা,গাছের চারা পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা চাই উখিয়া উপজেলার  প্রতিটি ওয়ার্ডে হেলাল উদ্দিন মেম্বারের মতো প্রকৃত সমাজ সেবক হয়ে মানুষের কল্যানে কাজ করে যাক।

এ বিষয়ে হেলাল উদ্দিন মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পর্যায়ক্রমে আমার সাধ্য মতো স্কুলের প্রতিজন শিক্ষার্থীকে ছাতা,ব্যাগ,চারা বিতরণ করা হবে। হেলাল উদ্দিন মেম্বারের এই মহতি উদ্যেগেকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতি মধ্যে তিনি প্রসংশায় ভাসছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ