শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফের প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নর্বাচিত মোহাম্মদ আলম

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:০৭ পূর্বাহ্ণ
টেকনাফের প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নর্বাচিত মোহাম্মদ আলম

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলম।

তাঁর পুনর্নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষা উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষাবান্ধব কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে পুনরায় এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আলম মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, মোহাম্মদ আলমের নেতৃত্বে অতীতেও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব আগামী দিনেও বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে স্থানীয় শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল তাঁকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে তাঁর সফলতা কামনা করেছেন।

উল্লেখ্য, খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলমের নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ