শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নবীজীকে নিয়ে কটুক্তি, তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৯:১৬ অপরাহ্ণ
নবীজীকে নিয়ে কটুক্তি, তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

মুরাদ মিয়া, তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে তাকে পুলিশ আটক করে এ সময় বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়,সকালে দীপ্ত রায় তার নিজ ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)—কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে দীপ্ত রায়ের বাড়ি,দোকান এবং স্থানীয় একটি মন্দির হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ