শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে কৃষক প্রতিষ্ঠানের মাঝে প্রনোদনা কর্মসূচির অধীনে গাছের চারা বিতরণ

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৮:৪৭ অপরাহ্ণ
মিঠামইনে কৃষক প্রতিষ্ঠানের মাঝে প্রনোদনা কর্মসূচির অধীনে গাছের চারা বিতরণ

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

মিঠামইন উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচীর অধীনে কৃষক প্রতিষ্ঠানের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস প্রমুখ। 

এ সময় কৃষক প্রতিনিধির মাধ্যমে দেড় শতাধিক চারা গাছ বিতরণ করা হয়। এর পূর্বে সকালে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দুই জন ভিক্ষুক কে দুটি গরু প্রধান করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা উপস্থিত থেকে দুই জন ভিক্ষুক মহিলা কে দুটি গরু প্রদান করেন। ঢাকী ইউনিয়নের রিজিয়া খাতুন ও ঘাগড়া ইউনিয়নের সাহারা বেগম কে দুটি গরু প্রদান করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ