শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতাবিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৮:৩৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতাবিষয়ক সেমিনার

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার : 

পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় কিশোরগঞ্জ পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, ব্যবসায়ী, সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার সংকট এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু বলেন, সামান্য বৃষ্টি হলেই শহরের বিভিন্ন সড়কে প্রায় তিন ফুট পানি জমে থাকে। সেই পানি দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির কারণ হয়।

তিনি আরো বলেন, বৃষ্টি হলে পৌর মার্কেটে প্রবেশ করাই কঠিন হয়ে পড়ে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেও পানি জমে থাকে। শিক্ষার্থীদের বেঞ্চের ওপর বসে ক্লাস করতে হয়, যা অত্যন্ত দুর্ভোগের।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শম্মী। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ডা. মো. সাদিকুর রহমান, কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সোহান নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

সেমিনারে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাগরিকদের পরামর্শ ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ