শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রাণীশংকৈলের এক দম্পতির পারিবারিক কলহে জন্মেছে আক্রোশ, প্রাণনাশের চেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৪:২৩ অপরাহ্ণ
রাণীশংকৈলের এক দম্পতির পারিবারিক কলহে জন্মেছে আক্রোশ, প্রাণনাশের চেষ্টার অভিযোগ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

স্ত্রী মোছা. পারুল আক্তারের অভিযোগ স্বামী  মো. সুলতান মিয়া তাকে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলাকায় বাসায়  রেখে এক মেয়েকে নিয়ে  দীর্ঘ কয়েক মাস যাবত ঠাকুরগাঁও সদরে একটি বাসা ভাড়া করে থাকছিলেন। এর সূত্র ধরে গতকাল সোমবার  দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে স্বর্ণপট্টি এলাকায় রাস্তার ওপর তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

 অভিযোগ উঠেছে, এক পর্যায়ে মোছা. পারুল আক্তার (৩৫) তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে স্বামী মো. সুলতান মিয়ার বুকের ডান পাশে আঘাত করেন। অভিযুক্ত স্বামী ঠাকুরগাঁও সদরে থাকা মেয়েটিকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন। পারুল আক্তারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায়। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সুলতান মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ