শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন, দর্শনার্থীদের নজর কাড়ছে অপ্রচলিত ফল

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৪:০৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন, দর্শনার্থীদের নজর কাড়ছে অপ্রচলিত ফল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’।

মঙ্গলবার (২৩ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ও বিদেশি নানা জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

এবারের মেলায় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর, করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে প্রচলিত ফলের পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে ড্রাগন ফল, ডেউয়া, বিলিম্বি, মিয়াজাকি আম, মিষ্টি তেঁতুল, এমডি-২ (MD-2) জাতের আনারস, আঁশফল, রামবুটান, করমচা এবং আফ্রিকান মাল্টাসহ নানা ধরনের অপ্রচলিত ও উচ্চমূল্যের ফল।

স্টল পরিদর্শনের সময় জেলা প্রশাসক ফলের সুষ্ঠু সংরক্ষণ, লাভজনক বাজারজাতকরণ এবং পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয়ভাবে ফলচাষ সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ফল উৎপাদনে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে ফলচাষে আগ্রহ বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ