শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সেরাফত আলীকে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০১:৩২ অপরাহ্ণ
সেরাফত আলীকে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নের সাধারণ মানুষ ও মেহনতী শ্রমজীবী মানুষের মুখে মুখে এখন একটিই নাম সাধারণ মানুষের বন্ধু, রানীশংকৈল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সফল ব্যবসায়ী মোঃ সেরাফত আলী।

এলাকার পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে  তাকে ৩নং হোসেনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই সাধারণ মানুষ।স্থানীয় সাধারণ ভোটার এবং শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায়।মোঃ সেরাফত আলী দীর্ঘ দিন ধরেই অত্র এলাকার সুখ-দুঃখে মানুষের পাশে আছেন। বিশেষ করে মেহনতী ও খেটে খাওয়া মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে অল্প সময়েই তিনি ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মনে আস্থা ও ভরসার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।কেন ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে চান?মেহনতী মানুষের বন্ধু: এলাকার কৃষক,দিনমজুর এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার।

সামাজিক উন্নয়ন: তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কাজে তার অবদান প্রশংসনীয়।সততা ও নিষ্ঠা: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সততার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।  চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার চিরচেনা চিত্র বদলে যাবে এবং অবহেলিত মেহনতী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

এলাকাবাসী জানান, মোঃ সেরাফত আলী মসজিদ,মাদরাসা রাস্তাঘাট মেরামতসহ এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে এলাকাবাসীর প্রশংসার দাবিদার হয়েছে।

এলাকাবাসী সাধারণ মানুষের এবার দাবি ৩নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে  মোঃ সেরাফত আলী কে আমরা দেখতে চাই।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ