মেহনতি মানুষের আস্থাভাজন চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নের সাধারণ মানুষ ও মেহনতী শ্রমজীবী মানুষের মুখে মুখে এখন একটিই নাম সাধারণ মানুষের বন্ধু,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য(সাবেক)উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম।
এলাকার পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে আবারও তিনি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।স্থানীয় সাধারণ ভোটার এবং শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায়।মোঃ হাজী মোঃ সবুজ আলম দীর্ঘ দিন ধরেই অত্র এলাকার সুখ-দুঃখে মানুষের পাশে আছেন। বিশেষ করে মেহনতী ও খেটে খাওয়া মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে অল্প সময়েই তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মনে আস্থা ও ভরসার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।কেন দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে চান?মেহনতী মানুষের বন্ধু: এলাকার কৃষক,দিনমজুর এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার।
সামাজিক উন্নয়ন: তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কাজে তার অবদান প্রশংসনীয়।সততা ও নিষ্ঠা: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সততার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।নিজের প্রার্থীতা ও লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হলে হাজী মোঃ সবুজ আলম বলেন: আমি পদের লোভে কিংবা ক্ষমতার জন্য চেয়ারম্যান পদ প্রার্থী হইনি। আমার মূল লক্ষ্য হচ্ছে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মেহনতী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এই ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত এবং নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আজীবন কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, ইউনিয়নবাসী আমার সততা ও ভালোবাসার মূল্যায়ন করবেন। দক্ষিণ বড়দল ইউনিয়নের সচেতন নাগরিকরা মনে করছেন, একজন যোগ্য, সৎ,ও মানবিক গুণসম্পন্ন নেতা হিসেবে হাজী মোঃ সবুজ আলম চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার চিরচেনা চিত্র বদলে যাবে এবং অবহেলিত মেহনতী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
এলাকাবাসী জানান,হাজী মোঃ সবুজ আলম মসজিদ,মাদরাসা রাস্তাঘাট মেরামতসহ এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে এলাকাবাসীর প্রশংসার দাবিদার হয়েছেন।
এছাড়াও তিনি অত্র এলাকার মানুষ চলাচল অনুপযোগী রাস্তাঘাট নিজ অর্থায়নে মেরামত ও স্কুল,মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লাগাতার অর্থ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।
এলাকাবাসী সাধারণ মানুষের এবার দাবি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে হাজী মোঃ সবুজ আলমকে আমরা দেখতে চাই।