কানাডা প্রবাসী সমাজসেবক আহমদ রিপনের জন্মদিন উদযাপিত
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশিষ্ট সমাজসেবক এবং কানাডা প্রবাসী আহমদ রিপনের জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ২১ জুন, রবিবার সন্ধ্যায় কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে ‘টিম জার্নালিস্ট’-এর উদ্যোগে এক জমকালো কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট-এর উপদেষ্টা এম মোক্তাদির হোসেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মূসা আহমেদ সুয়েট। এছাড়াও টিম জার্নালিস্ট-এর সর্বস্তরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা প্রবাসী এই সমাজসেবকের দূরপ্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার ভূমিকার প্রশংসা করেন। এরপর উপস্থিত সবাইকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় বক্তারা আহমদ রিপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। সবশেষে এক সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।