বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অবশেষে মুক্তির পথে পানিবন্দি পরিবার, টেকনাফে বন্ধ ড্রেইন পরিষ্কারের কাজ শুরু

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:৩৩ অপরাহ্ণ
অবশেষে মুক্তির পথে পানিবন্দি পরিবার, টেকনাফে বন্ধ ড্রেইন পরিষ্কারের কাজ শুরু

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার চৌরাস্তার মোড়ের পূর্ব-দক্ষিণে দীঘিরপাড় জামে মসজিদের পুকুরের পশ্চিম পাশে প্রধান সড়ক সংলগ্ন প্রায় ৩০ বছরের পুরোনো পানি নিষ্কাশন ড্রেইন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকায় সাম্প্রতিক টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, ড্রেইনের পাশে থাকা কয়েকটি দোকানের মালিকদের অবহেলা এবং প্রভাব খাটিয়ে ড্রেইনের ওপর ও পাশে নির্মাণসামগ্রীসহ টয়লেটের রিং তৈরির বিভিন্ন মালামাল ফেলে রাখায় দীর্ঘদিন ধরে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।এতে এলাকার শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে। অনেক ঘরে বৃষ্টির পানি ঢুকে যায়, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয় এবং মুসল্লিদের মসজিদে নামাজ আদায়েও ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও দুর্ভোগে পড়েন।বিষয়টি নিয়ে ২১ জুন সংবাদ প্রকাশিত হওয়ার পর ২২ জুন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ২ নম্বর ওয়ার্ড সদস্য বেলাল উদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন।পরিদর্শনের পরপরই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ড্রেইন পরিষ্কারের কাজ শুরু করা হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ড্রেইন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে ড্রেইন দখল বা পানি চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক পরিষ্কার নয়—ড্রেইন দখল ও অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে স্থায়ী নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি আর না ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ