বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইবির বাংলা বিভাগে দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:০৯ অপরাহ্ণ
ইবির বাংলা বিভাগে দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব ও বর্ষযাপন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের করিডোরে এটি অনুষ্ঠিত হয়। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, সিনিয়র অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদসহ অন্য শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রথমে গান পরিবেশন করেন বিভাগটির অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ। পরবর্তীতে অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরে সকলের মাঝে ফল বিতরণ করা হয় এবং সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলা, পেয়ারা, জামরুল, সফেদা, তাল, জাম, মুকুল ফল, আনারস, আমসহ ২০ প্রকারের ফল দিয়ে ভোজ করা হয়।

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফলমূল আল্লাহর নিয়ামত। আল্লাহ প্রদত্ত পানি থেকে এগুলো জন্ম হয়। আর এই ফলমূল খেয়ে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করতে বলেছেন। এমন একটি আয়োজন করার জন্য বাংলা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি বাংলা বিভাগকে ছাপিয়ে অন্যান্য বিভাগে সম্প্রীতির বীজ বপন করবে বলে মনে করছি। পরবর্তীতে অন্যান্য বিভাগও এমন আয়োজন করবে সেই প্রত্যাশা রাখছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ