বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৩ বছরেও প্রথম সেমিস্টারের গন্ডি পেরোতে পারেনি ববি ছাত্রদলের প্রচার সম্পাদক তামিম

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৮:০২ অপরাহ্ণ
৩ বছরেও প্রথম সেমিস্টারের গন্ডি পেরোতে পারেনি ববি ছাত্রদলের প্রচার সম্পাদক তামিম

 

ববি প্রতিনিধি 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম তিন বছরেও প্রথম সেমিস্টারের গন্ডি পেরোতে পারেনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।

তামিমের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন পর্যন্ত প্রথম সেমিস্টারের জিপিএ ২.০০ অর্জন করতে পারেনি একবারও।  এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুযায়ী, কোনো শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে ন্যূনতম ২.০০ সিজিপিএ অর্জন করতে হয় তা করতে না পারায় তিন বছর যাবৎ প্রথমবর্ষেই পড়ে আছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় এই ছাত্রনেতা পরপর তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রয়োজনীয় ফল অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে তিনি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সাধারণ সম্পাদক রাফি সিকদারের অনুসারী হিসেবে রাজনীতি করেন। স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছাত্রলীগের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন।

ববি ছাত্রদল প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম বলেন,'প্রথম সেমিস্টার ব্যক্তিগত কারনে পরিক্ষায় অংশগ্রহণ করিনি। পরে দুইবার পরিক্ষা দিলেও অসুস্থ থাকার কারনে পরিক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। বর্তমানে পড়ালেখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেমিস্টার চালিয়ে যাওয়ার জন্য বিভাগে খুব দ্রুতই যোগাযোগ করবো।'

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবু জিহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফয়সাল পড়াশোনায় খুবই দুর্বল হওয়ায় তিনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। তাকে একাধিকবার পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন আসেনি।”

তিনি আরও বলেন, “সাধারণত পরপর তিন বছর পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তারপরও আমি তাকে আবেদন করতে বলেছিলাম, যাতে বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করে বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো যায়। কিন্তু সে বিষয়ে তিনি কোনো উদ্যোগ নেননি।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ