৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মেহনতি মানুষের আস্থাভাজন নাসির মিয়া
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল
ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নের সাধারণ মানুষ ও মেহনতী শ্রমজীবী মানুষের মুখে মুখে এখন একটিই নাম সাধারণ মানুষের বন্ধু দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া। এলাকার পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে এবার তিনি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।স্থানীয় সাধারণ ভোটার এবং শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায়, মোঃ নাসির মিয়া দীর্ঘ দিন ধরেই অত্র এলাকার সুখ-দুঃখে মানুষের পাশে আছেন। বিশেষ করে মেহনতী ও খেটে খাওয়া মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে অল্প সময়েই তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মনে আস্থা ও ভরসার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।কেন দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষ তাকে চান?মেহনতী মানুষের বন্ধু: এলাকার কৃষক,দিনমজুর এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার।
সামাজিক উন্নয়ন: তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কাজে তার অবদান প্রশংসনীয়।সততা ও নিষ্ঠা: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সততার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।নিজের প্রার্থীতা ও লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হলে মোঃ নাসির মিয়া বলেন: আমি পদের লোভে কিংবা ক্ষমতার জন্য চেয়ারম্যান পদ প্রার্থী হইনি। আমার মূল লক্ষ্য হচ্ছে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মেহনতী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এই ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত এবং নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আজীবন কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, ইউনিয়নবাসী আমার সততা ও ভালোবাসার মূল্যায়ন করবেন। দক্ষিণ বড়দল ইউনিয়নের সচেতন নাগরিকরা মনে করছেন, একজন যোগ্য, সৎ,ও মানবিক গুণসম্পন্ন নেতা হিসেবে মোঃ নাসির মিয়া
নির্বাচিত হলে এলাকার চিরচেনা চিত্র বদলে যাবে এবং অবহেলিত মেহনতী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
উলেখ্য: চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া মসজিদ ও মাদরাসাসহ এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে এলাকাবাসীর প্রশংসার দাবিদার হয়েছেন।জানাযায় এছাড়াও তিনি অত্র এলাকার স্কুল ও মাদরাসায় পড়ুয়া ছাত্রদের পড়াশোনার জন্য লাগাতার অর্থ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।
এলাকাবাসী সাধারণ মানুষের এবার দাবি ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নাসির মিয়াকে আমরা দেখতে চাই।