শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নারায়ণগঞ্জে বিশ্ব বাবা দিবস ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:১৯ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে বিশ্ব বাবা দিবস ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

 

মাসুদ মাহাতাব 

বিশ্ব বাবা দিবস ও ফল উৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৫টায় ফতুল্লা থানা সংলগ্ন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে এবং মাহতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. আমির হোসেন। প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।

আলোচক হিসেবে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক রনজিৎ মোদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্নি সরকার, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এছাড়াও কবি এস. এ. বিপ্লব, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে টাচ স্টোন এডুকেশনাল হোমের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাবা দিবসের তাৎপর্য, বাবার প্রতি দায়িত্ব ও সম্মানবোধ এবং বিভিন্ন মৌসুমি ফলের নাম ও পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একজন সন্তানের জীবনে বাবার ভূমিকা অপরিসীম। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে বাবার অবদান স্মরণ ও সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর ফল গ্রহণের গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্কুল শিক্ষিকা শাহিনা আক্তার কাজলকে BHDS ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

শেষে বিশ্ব বাবা দিবস উপলক্ষে জীবিত সকল বাবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত বাবাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ