শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্থরা পেলেন আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:০১ অপরাহ্ণ
ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্থরা পেলেন  আর্থিক সহায়তা

নদী খননের মাটিতে খুলনার ডুমুরিয়া উপজেলার  তিনটি আশ্রয়ণ প্রকল্পের  ক্ষতিগ্রস্থ ৬৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাঠালতলা গুচ্ছগ্রামে  খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি  এ সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন  | তিনি ক্ষতিগ্রস্থসহ  সাধারণ  মানুষের সব ধরনের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও জানান| 

আর্থিক সহায়তা প্রদানের সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ আহবায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন  ও সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন|

এসময় খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে| আমরা জনগণের সেবক হতে চাই| যেকোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব| 

তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ সংসদ সদস্যদের সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে। আমি সেই নির্দেশ পালন করছি।  

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ