বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী পারভিন আক্তার পারুল

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৮:১৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী পারভিন আক্তার পারুল

 

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি 

আসন্ন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৩ নং থানাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ঢাকাস্থ খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক পারভিন আক্তার পারুল। তিনি লিয়া এন্টারপ্রাইজের ডিরেক্টর থানাহাট ইউনিয়নের কৃতি সন্তান মো: লাল মিয়ার   সহধর্মিনী পারভীন আক্তার পারুল। এবং দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পর মহান আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেন। জীবনের এই কঠিন সময় অতিক্রম করার পর তিনি মানুষের সেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন।

পারভিন আক্তার পারুল বলেন, “মৃত্যু একদিন সবারই হবে। তাই জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে ৩ নং থানাহাট ইউনিয়নের চেয়ারম্যান কিংবা একজন সাধারণ সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হলো ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, এতিম, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিতভাবে পাক।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। নির্বাচিত হলে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের মতে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৩ নং থানাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন নারী প্রার্থী হিসেবে তার এই সাহসী পদক্ষেপ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে তার প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মোছাঃ পারভিন আক্তার পারুল চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের  দোয়া ও সমর্থন প্রত্যাশী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ