বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৮:০৮ অপরাহ্ণ
২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা

 

সঞ্জিত চন্দ্র শীল 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরধী *জাহাঙ্গীর আলম রতন স্মার্ট ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন বিনির্মাণ” অঙ্গীকার, সবার দোয়া-সহযোগিতা কামনা করেন।  

তিনি সিদলা ইউনিয়নবাসীর কাছে দোয়া, রায় ও সহযোগিতা প্রার্থনা করেছেন।  

গত ২১ জুন রোজ শুক্রবার সন্ধ্যায় ধলাপাতা ঈদগাহ মাঠে হেলাল উদ্দিন বিএসসির সভাপতিত্বে নির্বাচনীয়  মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতন বলেন, “দীর্ঘদিন ধরে সিদলা ইউনিয়নের মানুষের সাথে মিশে তাদের সুখ-দুঃখ দেখেছি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বেকারত্ব সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। আমার লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়া।”  *স্মার্ট ইউনিয়ন*: ডিজিটাল সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে স্বচ্ছতা আনা  

- *দুর্নীতিমুক্ত প্রশাসন*: সরকারি বরাদ্দের শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করা, কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া  

- *মডেল ইউনিয়ন*: শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, খেলার মাঠ ও রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া  

- *কৃষক-শ্রমিকবান্ধব*: কৃষি উপকরণ সহজলভ্য করা, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করা । 

তিনি আরও বলেন, “আমি কোনো দলের নই, আমি সিদলাবাসীর। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের চেয়ারম্যান হয়ে কাজ করতে চাই। একটি সুন্দর সিদলা গড়তে আপনাদের সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা আমার একান্ত কাম্য।”  

এছাড়াও বক্তব্য রাখেন - মোঃ শফিকুল ইসলাম রিপন, ফরিদ আহমেদ টিপু,হারুন রশিদ, সোহেল রানা, মোঃ কামাল হোসেন সহ বক্তারা বলেন -  “রতন ভাই একজন পরিচ্ছন্ন ও সৎ মানুষ। তার মতো সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব পেলে সিদলা ইউনিয়ন সত্যিই মডেল ইউনিয়নে পরিণত হবে। আমরা তার পাশে আছি।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলম রতনের এই প্রার্থীতা ঘোষণায় সিদলা ইউনিয়নে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ভোটাররা মনে করছেন, এবার যোগ্য প্রার্থী বাছাই করে ইউনিয়নের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার সুযোগ এসেছে।

উক্ত মতবিনিময় সভা সঞ্চালনা করেন - শিববীর আহমদ। 

সঞ্জিত চন্দ্র শীল 

হোসেনপুর (কিশোরগঞ্জ) 

২২/৬/২৬ইং

০১৭২৩৫০২০৪৩

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ