বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৮:০১ অপরাহ্ণ
মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন

 

জেলা প্রতিনিধি নড়াইল 

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (২০ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের আয়োজনে লোহাগড়া শহরের নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গৌতম দেওয়ান, নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সম্পাদক দিপক সাহা, ইতনা স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মদন ভদ্র, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ সরকার, নড়াইল জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পরীক্ষিত শিকদার, নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি বলদেব বিশ্বাস, অবসরপ্রাপ্ত কৃষিবিদ রঘুনাথ কর, বিশিষ্ট সমাজসেবক ননীগোপাল মন্ডল, পূজা উদযাপন পর্ষদের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, লাহুড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্পাদক মনি কুমার বিশ্বাস,

সমাজকর্মী অচিন্ত্য মজুমদার বুদ্ধ, গণেশ বিশ্বাস, পপ্মি নন্দী,বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, রাজিব পোদ্দার, বিষ্ণু কর্মকারসহ প্রমূখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্মীয় কাজে বাধা প্রদান করা কোন ধর্মীয় রীতি নয়। অথচ, গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী 

রামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাঁধা প্রদান এবং প্রতীকি ছবিতে ন্যক্কারজনক আচরণের ঘটনায় জড়িতদের সনাক্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য  প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সরদার রইচ উদ্দিন টিপু 

নড়াইল 

০১৯২১২৫০১২০

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ