শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইউনিয়ন পরিষদকে মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৭:৫৪ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদকে মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন

 

 

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদকে মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাতেন । আসন্ন কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  জনগণের সেবা, সচ্ছতা, উন্নয়ন অগ্রগতি ১৪নং কেদার ইউনিয়ন হবে সবার গর্ব এই দৃঢ় প্রত্যয়ে  

নির্বাচনী গণসংযোগের  কাজ চালিয়ে  যাচ্ছেন তিনি ।

১৪নং কেদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল বাতেন (বিএসসি)  সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন,  আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন জনসেবা সহজ ও দ্রুত নিশ্চিত করা । কেদার ইউনিয়নে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং  রাস্তা, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ও অবকাঠামোর সার্বিক উন্নয়ন । কেদার ইউনিয়নের সর্বস্তরের  কৃষকদের জন্য সেচ, বীজ, সার ও কৃষি পরামর্শে সহযোগিতা এবং  শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান । সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন আরও বলেন, আমি একজন শিক্ষক,  মানুষ গড়ার কারিগর সুতরাং কেদার ইউনিয়নের  বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে আমার সর্বাধিক অগ্রাধিকার থাকবে ।  কেদার ইউনিয়নের গরিব, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও প্রবীণদের সরকারি সুবিধা নিশ্চিত করাসহ  ইউনিয়নের মসজিদ, মাদরাসা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা ব্যাপকভাবে করা হবে। কেদার ইউনিয়নে  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া সহ  পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তোলা   হবে । মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন আরও বলেন, কেদার ইউনিয়নের প্রধান সমস্যা  বন্যা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ করা হবে । ইউনিয়নে  খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে যুবসমাজকে সম্পৃক্ত করে  ইউনিয়নের সকল উন্নয়ন কাজের হিসাব জনগণের সামনে প্রকাশ প্রকাশ করা হবে ।

 আমি কথা নয়, কাজে বিশ্বাস করি, আপনার পাশে থেকে ইউনিয়নকে এগিয়ে নেব । 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাতেন (বিএসসি) আরো বলেন,

জনপ্রতিনিধিত্ব কোনো বাণিজ্যিক বিনিয়োগের জায়গা নয়, যেখানে অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের নেশা থাকবে। বরং এটি সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার এক পবিত্র মাধ্যম । আমার কাছে চেয়ারম্যান পদের এই দৌড় কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বরং এটি একটি বড় দায়িত্ব এবং মহান রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর এক বিশাল পরীক্ষা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ