শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৭:৩৫ অপরাহ্ণ
জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

 

আশরাফুল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ২০২৬-২০২৭ বর্ষের অভিষেক ও সাধারণ সভা শুক্রবার (১৯ জুন) সিলেটের পাঠানটুলা গোয়াবাড়ি পয়েন্টস্থ ইনসাফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আশরাফুল আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও শিক্ষক মো. আরিফুর রহমান (পায়েল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী হায়দার জামি এবং কোষাধ্যক্ষ আতিয়া শারমিন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ সুহিন মিয়া, আরিয়ান জুম্মান সামি, মঈনুল ইসলাম, বুরহান উদ্দিন, আজহারুল ইসলাম, বেলাল আহমদ সিয়াম, সাইমন, মাহদি, রাহাত ও ইকবাল। বিভিন্ন বিভাগীয় ও জেলা শাখার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে উন্নত সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক সম্প্রসারণ, সদস্য উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ