মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

কুষ্টিয়ায় কোটি টাকার সম্পত্তির লোভেই কলেজ শিক্ষকে পিটিয়ে হ'ত্যা !

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৭:২৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় কোটি টাকার সম্পত্তির লোভেই কলেজ শিক্ষকে পিটিয়ে হ'ত্যা !

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

 কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলায় আহত কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) নিহত হয়েছেন ।  নিহত ওই শিক্ষক ( একজন নিঃসন্তান)। তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত ছি‌লেন। এ ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাইয়ের মে‌য়ে বুলু খাতুন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধপূর্ণ জমির ওপর অবস্থিত একটি আমবাগানে আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মসলেম মন্ডলের ওপর হামলা চালায়। এতে তাঁর বাম পা, ডান হাত ও গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃ'ত্যুবরণ করেন। 

লা‌শের স‌ঙ্গে থাকা বুলু খাতুন জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও মসলেম মন্ডলের ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং সেই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। একই বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে আবারও তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, হামলার সময় কয়েকজন আত্মীয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মনজুরার রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রথমে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হবে না। রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে মরদেহ রাখা হতে পারে। 

কোটি টাকার সম্পত্তির লোভেই কি হত্যা করা হলো নিঃসন্তান কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মোসলিম উদ্দিন কে এমনটি জানান এলাকাবাসী ! এর সুষ্ঠু  তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানান এলাকাবাসী। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার দিন পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত মসলেম মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই পক্ষের মধ্যে আগের মামলাও চলমান রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ