করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নিজাম সম্পাদক নূর মোহাম্মদ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এটিএম নিজাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন প্রতিথযশা সাংবাদিক নূর মোহাম্মদ।
শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সমা শেষে কমিটির নাম প্রকাশের মাধ্যমে ক্লাবটির
দীর্ঘদিনের অচলাবস্থা দূরীভূত হবে বলে মনে করছেন অনেকেই। তবে কেউ কেউ আবার এটিকে ক্লাব মানতেই নারাজ। তারা কারণ হিসেবে করিমগঞ্জ উপজেলা পরিষদ থেকে এটিএম নিজামের ব্যাক্তিনামে ভাড়া নেওয়া ঘরটিকে প্রতিবন্ধকতা দেখছেন। এছাড়া নিজস্ব গঠনতন্ত্র না থাকা সংগঠন হবার বড় অন্তরায় বলে মনে করছেন অনেকেই। আওয়ামী লীগ শাসনামলের ১৭ বছর এটি তালাবদ্ধ ছিল। ৫ আগস্ট জুলাই যোদ্ধারা তালা ভেঙে অবমুক্ত করার পর পুনরায় চালু হয়।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ক্লাবটি গণমাধ্যমকর্মী ও সেবা গ্রহীতা সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বলে আশাবাদী করিমগঞ্জের সাংবাদিকরা।