মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী ‘চ্যাগা সোহেল’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ১৯ June ২০২৬ · Friday · ১১:৫৪ অপরাহ্ণ
খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী ‘চ্যাগা সোহেল’ গ্রেপ্তার

 

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

 

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘চ্যাগা সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সোহেল দক্ষিণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল লবণচরা এলাকার আলোচিত ‘পালসার সোহেল ও নাদিম গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বান্দা বাজার, আশিবিঘা, চানমারী, জিন্নাহপাড়াসহ লবণচরা থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

 

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দক্ষিণ মোল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ, বিশেষ করে হত্যাকাণ্ডের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

 

পুলিশ জানিয়েছে, সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এদিকে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ