মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ব্রাহ্মণবাজারে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতার গাড়িচালক

অনলাইন ডেস্ক ১৯ June ২০২৬ · Friday · ০৭:০৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাজারে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতার গাড়িচালক

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধি

​সিলেটের এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইদ আহমেদের ব্যক্তিগত গাড়ি থেকে ইয়াবাসহ তার গাড়িচালককে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৮ জুন  রাত আনুমানিক ২.৩০ মিনিটে  ব্রাহ্মণবাজারের শ্রীপুর বাজারে স্থানীয় জনতা মাদকসহ ওই চালককে হাতেনাতে আটক করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জুন শ্রীপুর বাজারে সাইদ আহমেদের ব্যবহৃত গাড়িটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় জনতা গাড়িটি আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

সামাজিক জনতার কাছে  আটক গাড়িচালক স্বীকার করছে যে, সে ‘মাছুম’ নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবার চালান সংগ্রহ করতে এসেছিল। চালক আরও অভিযোগ করেন যে, সাইদ আহমেদের নির্দেশে এবং তার ব্যবহৃত গাড়ির মাধ্যমেই নিয়মিতভাবে বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে পুরো এলাকায় সরবরাহ করা হতো।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয় ও দলের বড় নেতাদের সাথে সুসম্পর্ককে কাজে লাগিয়ে সাইদ আহমেদ দীর্ঘদিন ধরে এই মাদক বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তুলেছেন।

 প্রশাসন ও প্রভাবশালী মহলে নিজের প্রভাব খাটিয়ে তিনি মাদক ব্যবসায় অভয়ারণ্য তৈরি করেছেন বলে স্থানীয়দের দাবি। ড্রাইভারের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অবিলম্বে ছাত্রদল নেতা সাইদ আহমেদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। হাতেনাতে  সরাসরি সম্পৃক্ততার প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।

​এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ