শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:২৭ অপরাহ্ণ
কালাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

 

মোঃ মোকাররম হোসাইন 

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

 

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তিন দিনব্যাপী “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১৭জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।

কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কালাই ডিগ্রী কলেজের প্রভাষক মাহবুব হোসেন শহীদ, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান। 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়”। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমির সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস। 

প্রতিযোগিতায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে পক্ষ দল হিসেবে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমি  অংশ নেয়।

যুক্তিনির্ভর বিতর্ক শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা নুজহাত হোসাইন।  

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ