শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল গনি মিয়া মাঠজুড়ে প্রচারণা

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:২০ অপরাহ্ণ
চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল গনি মিয়া মাঠজুড়ে প্রচারণা

 

মোঃ সাইফুর রহমান 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান   পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ন আহবায়ক ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি মোঃ আব্দুল গনি মিয়া । ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার প্রচারণামূলক ব্যানার ও গণসংযোগ কার্যক্রম স্থানীয়দের নজর কেড়েছে।

 প্রচারণায় তিনি একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারের সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

ব্যানারে উল্লেখ করা হয়েছে, “আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ” এবং “দোয়া চাই, সেবা করার সুযোগ চাই”। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

আব্দুল গনি মিয়া উত্তর কুমেরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক করে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি একজন পরিচিত মুখ। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ভোগডাঙ্গা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ আব্দুল গনি মিয়া নামও স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ