শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলমের গণসংযোগ জোরদার

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:১৭ অপরাহ্ণ
চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলমের  গণসংযোগ জোরদার

 

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি

আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য(সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক তাহিরপুর উপজেলা বিএনপি ও তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের(বর্তমান)সাধারণ সম্পাদক হাজী মোঃ সবুজ আলম প্রতিদিন দক্ষিণ বড়দল ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জানাযায়,প্রতিদিন তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বিশিষ্ট সমাজ সেবক গরীব,অসহায় মেহনতি মানুষের বন্ধু(সাবেক) দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম।দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয়দের মাঝে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

গণসংযোগকালে হাজী মোঃ সবুজ আলম বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের  সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক,সুন্দর ও উন্নত ৩নং দক্ষিণ বড়দল 

ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

স্থানীয় ভোটারদের একাংশের মতে,সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় হাজী মোঃ সবুজ আলম একজন স্বচ্ছ ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছেন।

স্থানীয় সাধারণ ভোটাররা জানান,আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এবার আমরা হাজী মোঃ সবুজ আলমকে দেখতে চাই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ