মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

শিশুহত্যার ঘটনায় আটক -৩ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:১৬ অপরাহ্ণ
শিশুহত্যার ঘটনায় আটক -৩ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় সাত বছরের শিশু ওয়াহিদুল ইসলামকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে আটক তিনজনকে বুধবার (১৭ জুন) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুহত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের প্রায় দুই দিন পর মঙ্গলবার সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের একটি পরিত্যক্ত খাল থেকে ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন হিসেবে তারেক, মানিক ও আরমান নামের তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পূর্ব বড় ভেওলার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদও শিশুকে বলাৎকার ও হত্যাকারীদের ফাঁসির দাবী দ্রত কার্যকর করার দাবী জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আটক তিন অভিযুক্তকে আদালতে প্রেরণের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বিপুল সংখ্যক নারী-পুরুষ এবং নিহত শিশুর নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণের বাইরে সড়কে জড়ো হন। এ সময় তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি।’

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ