শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১২:৫৮ অপরাহ্ণ
কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি

 

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:

কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি মিজানুর রহমান মিজান আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সহযোগীরা প্রকাশ্যে সাংবাদিক মিজানুর রহমান মিজানের ওপর হামলা চালায়। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করার শামিল।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় কক্সবাজার ইনসাইডার্স তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ