শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বর্তমান সরকারের উদ্যোগে কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে কৃষক গ্রুপ গঠন

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৮:২৭ অপরাহ্ণ
বর্তমান সরকারের উদ্যোগে কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে কৃষক গ্রুপ গঠন

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

বর্তমান সরকারের উদ্যোগে কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে এক কৃষকের উঠানে আয়োজিত এই সেমিনারে মাদুর পেতে গোল হয়ে বসেন নারী-পুরুষ কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে কৃষক ও কৃষানী নিজেরাই সামাজিক সম্পদ মানচিত্র ও স্থানীয় সমস্যার তালিকা ও সমাধান বের করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফিরোজ হোসেন নাগেশ্বরী কুড়িগ্রাম। আরও উপস্থিত ছিলেন মোঃ আকতার জামিল

উপ-সহকারী কৃষি অফিসার। মোঃ রুহুল আমিন উপ-সহকারী কৃষি অফিসার। মোঃ আব্দুল হাকিম 

উপ-সহকারী কৃষি অফিসার প্রমুখ।

কৃষি কর্মকর্তারা জানান, এই কৃষক গ্রুপের মাধ্যমে এখন থেকে নিয়মিতভাবে উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও টেকসই চাষাবাদ পদ্ধতি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে কৃষকরা কম খরচে বেশি ফলন পেয়ে লাভবান হবেন।

"বর্তমান সরকারের উদ্যোগে এবার কৃষি সেবা পৌঁছে গেল কৃষকের দোরগোড়ায়। নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠন করা হলো মনিয়ার হাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ