রবিবার, ০১ নভেম্বর ২০২৬
জাতীয়

ভাঙ্গুড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৮:০৪ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কঠোবাড়ীয়া থেকে গোপালপুর পর্যন্ত ২০৩ মিটার সাবমারসিবল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগারের পক্ষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় প্রবীণ জামায়াত নেতা আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, মাওলানা রোস্তম আলী, ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য ইসমাইল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা মহির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। জনগণের এই ভোগান্তি দূর করতে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার সড়কটির উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। কাজটি সম্পন্ন হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ