শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সংবাদপত্রের উৎকর্ষ ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৪:৩২ অপরাহ্ণ
সংবাদপত্রের উৎকর্ষ ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

 

মো: আল-মাহফুজ শাওন 

 খুলনা,

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  বলেছেন, সংবাদপত্রের উৎকর্ষ সাধন, সাংবাদিকদের অধিকার ও স্বার্থরক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তার দল কাজ করবে। জনগণ ভোটের মাধ্যমে জামায়াতকে সরকার গঠনের সুযোগ দিলে এ লক্ষ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালানো হবে।

 

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাকশাল গঠন করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। এর ধারাবাহিকতায় ওই বছরের ১৬ জুন মাত্র চারটি সংবাদপত্র সরকারি নিয়ন্ত্রণে রেখে দেশের অন্যান্য সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত।

 

তিনি দাবি করেন, ওই সিদ্ধান্তের কারণে হাজার হাজার সাংবাদিক ও সংবাদকর্মী চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। তাদের পরিবারগুলোও চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল।

 

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের ওপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন চালিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে একাধিক সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং অনেক অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রমও স্থগিত করা হয়। এর ফলে অসংখ্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কর্মহীন হয়ে পড়েন।

 

তিনি আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে ২০১৮ সালে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে এর নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ করা হলেও আইনের বিতর্কিত বিষয়গুলো বহাল ছিল বলে তিনি অভিযোগ করেন। এ আইনের আওতায় বহু সাংবাদিক, লেখক ও মুক্তচিন্তার মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত আইনের কিছু ধারা বাতিল করেছে এবং পূর্বে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি সংবাদমাধ্যম পুনরায় চালুর অনুমতি দিয়েছে, যা তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

 

সংবাদপত্রকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ আখ্যায়িত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশের সংবাদপত্র ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতেও গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

 

তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত হলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ