শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ সহায়তা পেলেন দরিদ্ররা

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৮:০৩ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ সহায়তা পেলেন দরিদ্ররা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগার-এর ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে মোট ১ লাখ ২০ হাজার ৫০০ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, সাবেক অধ্যক্ষ হালিম মজহার, পাবনা-৩ আসনের অফিস সেক্রেটারি জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ