বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে তিনদিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৮:০২ অপরাহ্ণ
কালাইয়ে তিনদিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

 

মোঃ মোকাররম হোসাইন 

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

 

'দুর্নীতিকে না বলুন, সততার জীবন গড়ুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিতর্ক উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা বৃদ্ধি, যুক্তিবোধ তৈরি এবং দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলা। 

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা উপস্থিত থেকে এ বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালাইয়ের আয়োজনে ১৫, ১৬ ও ১৭ জুন পর্যন্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 আয়োজক সূত্রে জানা যায়, ১৫ জুন প্রথম রাউন্ড, ১৬ জুন সেমিফাইনাল এবং ১৭ জুন ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হবে। দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতয় এবার অংশগ্রহণ করেছে উপজেলার ১১টি বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল সম্পর্কে জানতে পারবে এবং সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ