শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৩:২৪ অপরাহ্ণ
নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

 

নাটোর প্রতিনিধি :

নাটোরে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ একটি যাত্রীবাহী বাসের হেলপারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে নাটোর সদর উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আলী আজগর। তিনি ঢাকা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে এস আই আসাদুর রহমান,এ এস আই গোলাম রব্বানী, সিপাহী মেহেদী হাসান সহএকটি বিশেষ টিম বড় হরিপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হলে হেলপার আলী আজগরের হেফাজতে থাকা একটি কাটুন থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তল্লাশির একপর্যায়ে বাসের হেলপার আলী আজগরের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।”

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলে অধিদপ্তর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ