শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০৯:৩৮ অপরাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেফতার

 

 

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা

 খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় ১৪ জুন ২০২৬ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে খুলনা থানা এলাকা থেকে ১ জন, সোনাডাঙ্গা থানা থেকে ২ জন, লবণচরা থানা থেকে ২ জন এবং খালিশপুর থানা থেকে ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে গত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য তুলে ধরে কেএমপি জানায়, ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৭ জন, লবণচরা থানা থেকে ৫ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ৩ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।

 

কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীতে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ